“পলাতক”-এ সজল-মম
কাহহার সামি: বর্তমানে টিভি নাটকের জনপ্রিয় জুটি সজল-মম সম্প্রতি কাজ করলেন “পলাতক” শিরোনামের একটি নতুন নাটকে। গুণী অভিনেতা আবুল হায়াতের রচনা ও চয়নিকা চৌধুরীর পরিচালনায় সম্প্রতি নাটকটির শুটিং শেষ হয়েছে।
নাটকটির গল্পে দেখা যাবে - সজল আর মম পালিয়ে বিয়ে করে। এতে মমের বাবা সজলের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেন। এতেই ভয় পেয়ে যায় সজল। কারণ সজলের পুলিশভীতি আছে। তাই ভয়ে নতুন স্ত্রীকে রেখে পালিয়ে যায় সে। এভাবে এগিয়ে যেতে থাকে নাটকের গল্প।
এ প্রসঙ্গে সজল বলেন, “গল্পটা ছিল অসাধারন। অভিনয়ের সময় নিজেও অনেক হেসেছি। সবমিলিয়ে অনেক ভালো একটা গল্প ছিল এবং কাজও ভালো হয়েছে। আশা করি সবার ভালো লাগবে।”
আসছে ঈদ উপলক্ষ্যে নাটকটি নির্মাণ করা হয়েছে।
Subscribe to:
Post Comments (Atom)
